সোনাগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতের উপহার সামগ্রী বিতরণ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

সোনাগাজী সদর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বেডিং, লেপ, বালিশ ও বেডসীট বিতরণ ২৮

2024-09-28T16:22:34+00:00
2024-09-28T16:22:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোনাগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতের উপহার সামগ্রী বিতরণ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৪:২২ পিএম   (ভিজিট : ১০৬)
X

সোনাগাজী সদর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বেডিং, লেপ, বালিশ ও বেডসীট বিতরণ ২৮ সেপ্টেম্বর শনিবার সকালে ছাড়াইত কান্দি হোসাইনিয়া দাখিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সোনাগাজী উপজেলা জামায়াতের সেক্রেটারি এএসএম বদরুদ্দোজার সঞ্চালনায় সদর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা। 

বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের আমীর খুরশিদ আলম।

এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা বাহাউদ্দীন মুহাম্মদ মামুন, সোনাগাজী সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, জামায়াত নেতা মাওলানা জাফর উল্লাহ সহ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সোনাগাজী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ধারাবাহিক ভাবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy