শেখ হাসিনা বিদায় নেওয়ায় বাংলাদেশের ১৮কোটি মানুষ মুক্তি পেয়েছে: জামায়াত সেক্রেটারি

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিগত সময়ের সরকার প্রশাসনকে দলীয়করণ করেছে।প্রশাসনের ভেতরে ঘাপটি

2024-09-28T16:26:19+00:00
2024-09-28T16:26:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেখ হাসিনা বিদায় নেওয়ায় বাংলাদেশের ১৮কোটি মানুষ মুক্তি পেয়েছে: জামায়াত সেক্রেটারি
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৪:২৬ পিএম   (ভিজিট : ২০৬)
X

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিগত সময়ের সরকার প্রশাসনকে দলীয়করণ করেছে। 

প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী দালালদেরকে চিহ্নিত করে অপসারণ এবং অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে। 

সীমাহীন লুটপাটের মাধ্যমে তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহর রহমতে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা দেশ থেকে বিদায় নেওয়ায় বাংলাদেশের ১৮ কোটি মানুষ মুক্তি পেয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে সরকারকে বিদায় নিতে হবে। 

ছাত্র-জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের বিদায় হলেও তাদের প্রেতাত্বারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকান্ড বাধাগ্রস্ত করতে নানারকম ষড়যন্ত্র চালাচ্ছে। 

গণবিচ্ছিন্ন আওয়ামীলীগ নতুন করে চেষ্টা চালাচ্ছে দেশে অরাজকতা সৃষ্টি করতে। নির্লজ আওয়ামীলীগ চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য, দলীয়করণ  দূর্ণীতির মাধ্যমে দেশকে ধংসের দারপ্রান্তে নিয়ে গিয়েছিল।

২০০৬ সালের ২৮শে অক্টোবর হত্যাকারীর বিচার চেয়ে বলেছেন, বিগত ২০০৬ সালের ২৮শে অক্টোবর লগি বৈঠার তান্ডবের মাধ্যমে আমাদের ভাইদেরকে নির্মমভাবে পিটিয়ে যে হত্যাযজ্ঞ চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা, তার বিচারের জন্য এখনো হৃদয় কাঁদে। আমরা এই হত্যার বিচার চাই।

তিনি আরো বলেন, আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে বিজয়ের অন্যতম দাবিদার। মহান আল্লাহ আমাদের মুক্ত বাতাসে ১৬ বছর পরে কথা বলার সুযোগ দিয়েছেন এজন্য মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। এসময় বিগত আন্দোলনে যারা রক্ত দিয়েছে সেইসব শহিদদের স্বপ্নকে শক্তিতে পরিণত করে সকলকে সঙ্গে নিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

এ সময় উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন নড়াইল জেলার তিনটি উপজেলা থেকে আগত ১২ শত নারী ও পুরুষ রুকন (সদস্য)। সম্মেলনে নারী রুকনদের জন্য অডিটোরিয়ামের বাইরে আলাদা প্যান্ডেলে বসার ব্যবস্থা করা হয়।

জামায়াতের জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে রুকন সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন, খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান।

এ ছাড়া বক্তব্য রাখের জামায়াতের জেলা সেক্রেটারি ও নড়াইল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, সাবেক জেলা আমীর মাওলানা মীর্জা আশেক এলাহী, মাওলানা নূরুন্নবী জিহাদী, মাগুরা জেলা আমির বি এম বাকের, মাগুরা জেলা সেক্রেটারি অধ্যাপক সাইদ আহম্মেদ বাচ্চু, নড়াইল জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আইয়ুব হোসেন খান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসেন,জামায়াত নেতা অধ্যাপক আব্দুস সামাদ, আবুল বাশার, ছাত্রশিবিরের জেলা সভাপতি মো.মেহেদী হাসান। পরে প্রধান অতিথি সুধী সমাবেশে বক্তৃতা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy