পটুয়াখালীতে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

পটুয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে সকাল ১০ টায় ১ দফা দাবিতে মানববন্ধন

2024-09-28T17:03:05+00:00
2024-09-28T17:03:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পটুয়াখালীতে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৫:০৩ পিএম   (ভিজিট : ১২৬)
X

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে সকাল ১০ টায় ১ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২৮ সেপ্টেম্বর) "১০ম গ্রেড শুধুই আমাদের দাবি নয়, আমাদের ন্যায্য অধিকার" এই স্লোগান কে সামনে রেখে এক দফা দাবিতে পটুয়াখালী জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ বিভিন্নরকম প্লেকার্ড ও ব্যানার ফেস্টুন নিয়ে কর্মসূচিতে ২ শতাধিক শিক্ষক মানববন্ধনে অংশগ্রহণ করেন। সেখানে লিফলেট বিতরন করা হয় যেখানে ৭ টি দাবি তুলেছেন তারা। 

দাবীগু‌লো হলো সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা: স্নাতক সমমান, বেতন গ্রেড: ১০ম। 

এছারা পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ যোগ্যতা: স্নাতক বা সমমান, নার্সদের নিয়োগ পদে যোগ্যতা: এইচএসসি (ডিপ্লোমা ইন নার্সিং), উপ-সহকারী কৃষি অফিসার পদে নিয়োগ যোগ্যতা: এসএসসি (৪ বছর কৃষি ডিপ্লোমা), ইউনিয়ন পরিষদ সচিব পদে নিয়োগ যোগ্যতা: আগে ছিল এইচএসসি বর্তমানে স্নাতক/ সমমান, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ যোগ্যতা স্নাতক সমমান, বেতন গ্রেড: ১০ম ও ৯ম।  

এছাড়া একই কারিকুলাম, একই সিলেবাস ও একই শিক্ষার্থীদের নিয়ে কাজ করা পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা: স্নাতক (দ্বিতীয় শ্রেণি), দেড় বছরের ব্যাচেলর ইন এডুকেশন (বিএড), বেতন গ্রেড: ১০ম গ্রেড তাহলে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা: স্নাতক/সমমান (২য় বিভাগ) বেতন গ্রেড: ১৩তম, যেখানে অষ্টম শ্রেণি পাস ড্রাইভার ভাইদের বেতন গ্রেড: ১২তম এই বৈষম্য দুরিকরনের মাধ্যমে তারা তাদের ন্যায্য অধিকার প্রপ্তির দাবি যানান। 

মানববন্ধনে বক্তব্য রাখেন বিকাশ চন্দ্র দাস, আবু বক্কর সিদ্দিক, পাপ্রি আক্তার, মেহেদি হাসান, সারমিন আক্তার, নিজামুদ্দিন, জাকির হোসেন। 

বক্তারা বলেন, সহকারী শিক্ষকদের এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy