কেন্দুয়ায় বিদ্যুৎপৃষ্টে বৃদ্ধ নিহত

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে বিশ্বনাথ খাঁ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের

2024-09-28T17:31:04+00:00
2024-09-28T17:31:04+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় বিদ্যুৎপৃষ্টে বৃদ্ধ নিহত
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৩১ পিএম   (ভিজিট : ১০৮)
X

নেত্রকোনার কেন্দুয়ায়  বিদ্যুৎপৃষ্ট হয়ে বিশ্বনাথ খাঁ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে  উপজেলার বলাইশিমুল  ইউনিয়নের কুমুরুড়া গ্রামে এদুর্ঘটনা ঘটে। নিহত বিশ্বনাথ খাাঁ ঐগ্রামের বিশেস্বর চক্রবর্তীর ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আজ শনিবার বিশ্বনাথ খাঁর ছেলের বৌভাত হওয়ার কথা ছিল। দুপুর ১২.৩০ মিনিটের দিকে অনুষ্ঠানের জন্য বিশ্বনাথ খাাঁ নিজ বাড়ির ঘরের আড়ার উপর থেকে লাকড়ি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে পরিবারের লোকজন  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলার বলাইশিমুল  ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান  বিদ্যুৎপৃষ্টে কুমুরুড়া গ্রামের বিশ্বনাথ খাঁ নামে এক বৃদ্ধ  নিহত হওয়ার ঘটনা নিশ্চিত করে বলেন ঘটনাটি খুবই মর্মান্তিক। 

এব্যাপারে কেন্দুয়া থানার পরিদর্শক মো.মিজানুর রহমান জানান, বিদ্যুৎপৃষ্টে বৃদ্ধ নিহত হওয়ার ঘটনাটি এই মাত্র জেনেছি। আমি খোঁজ খবর নিচ্ছি। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy