ভালুকায় সনাতনী ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময় সভা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আসন্ন সার্বজনীন দুর্গোৎসব উপলক্ষে ভালুকা উপজেলা ও পৌর এলাকার সকল পূজা মন্ডপের

2024-09-28T17:47:42+00:00
2024-09-28T17:47:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভালুকায় সনাতনী ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময় সভা
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৪৭ পিএম   (ভিজিট : ১৭৪)
X

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আসন্ন সার্বজনীন দুর্গোৎসব উপলক্ষে ভালুকা উপজেলা ও পৌর এলাকার সকল পূজা মন্ডপের দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভা ও অনুদান প্রদান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভালুকা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপি কার্যালয়ে ওই মতবিনিময় সভা ও অনুদান প্রদান অনুষ্ঠানে ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম। 

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন, সারোয়ার জাহান ইমরান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, শ্রী স্বপন বনিক, উপজেলা শ্রমিকদলের সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগ, সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী মলয় নন্দী মানিক, হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু গেনেন্দ্র দাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy