জনগণের সঙ্গে পুলিশের আর দূরত্ব থাকবে না : আইজিপি

কামরুজ্জামান রনি, চট্টগ্রাম

সারাবাংলা

দেশের জনগণের সঙ্গে পুলিশের আর কোন দূরত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।শনিবার

2024-09-28T21:08:57+00:00
2024-09-28T21:08:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জনগণের সঙ্গে পুলিশের আর দূরত্ব থাকবে না : আইজিপি
কামরুজ্জামান রনি, চট্টগ্রাম
প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৯:০৮ পিএম   (ভিজিট : ৪৫৬)
X

দেশের জনগণের সঙ্গে পুলিশের আর কোন দূরত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগরীর দামপাড়া পুলিশ লাইনে সিএমপি কমিশনারের সম্মেলনকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি মন্তব্য করেন।

আইজিপি বলেন, পুলিশ সত্যিকারের জনগণের সেবক হিসেবে কাজ শুরু করেছে। ৫ আগস্টের পর পুলিশকে পুনরায় কর্মক্ষম হিসেবে গড়ে তোলা হচ্ছে। তাদের মনোবল ফিরিয়ে আনা এবং কাজে ফেরানের পদক্ষেপ নেওয়া হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে হামলা-হত্যার সাথে যে বা যারাই জড়িত থাকবে তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে৷ ইতিমধ্যে জাতিসংঘের একটি ফেক্ট ফাইন্ডিং টিম এই বিষয়ে কাজ করছে বলেও জানান তিনি।

এসময় বাংলাদেশ বুলেটিনের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আমরা থানা পুলিশকে বলেছি মামলা গ্রহনের ক্ষেত্রে যেন যাচাই করে দেখেন। মামলা হলেই কেউ আসামি হিসেবে গ্রেফতারের আওতায় আসবে এটা কিন্তু আইন বলে না৷ আমরা পুলিশ হেট কোয়াটার থেকে প্রতিটি মামলা পর্যালোচনা করার জন্য কমিটি করেছি৷ হেড কোয়াটার থেকে সুপারভাইজ করছি৷ সেখানে আমরা এই মামলার ডকেট গুলো সংরক্ষন করছি। কেউ যদি নিরিহ কিংবা নিরাপরাধ হয়ে থাকে তাহলে কারো ভয় পাওয়ার কোন কারণ নাই।

এর আগে লিখিত বক্তব্যে আইজিপি ময়নুল ইসলাম বলেন, দেশের সর্বত্র পুলিশের কার্যক্রম পূর্ণাঙ্গ ভাবে চালু হয়েছে৷ ইতিমধ্যে আমরা ২৩৮টি অবৈধ অস্ত্র উদ্ধার করেছি৷ একই সাথে পুলিশের লুন্ঠিত অস্ত্রের ৭৫ ভাগ উদ্ধার করতে সক্ষম হয়েছি৷ সকল অবৈধ অস্ত্র উদ্ধারে আমাদের অভিযান চলমান আছে৷ আসন্ন দূর্গাপূজা সম্পর্কে আইজিপি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দূর্গা উৎসবকে নিরাপদ করতে পুলিশ যথাযত ব্যবস্থা গ্রহন করবে৷ এই দেশে কাউকে সাম্প্রদায়িক সম্পৃতি বিনষ্ট করতে দেয়া হবে না৷ একই সাথে জঙ্গিবাদ দমনে কঠোর প্রদক্ষেপ নেয়া হবে বলে জানান আইজিপি।

এসময় র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, সিএমপি কমিশনার হাসিব আজিজ সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy