ফেনসিডিল ও গাঁজাসহ ছাত্রদল নেতা আটক

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের হাতীবান্ধা সরকারী আলিমুদ্দিন কলেজ ছাত্রদলের আহবায়ক মছির উদ্দিন দুলালকে ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেফতার করেছে র‍্যাব।শনিবার (২৮ সেপ্টেম্বর)

2024-09-29T13:55:03+00:00
2024-09-29T14:40:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফেনসিডিল ও গাঁজাসহ ছাত্রদল নেতা আটক
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ১:৫৫ পিএম  আপডেট: ২৯.০৯.২০২৪ ২:৪০ পিএম  (ভিজিট : ১০৫)
X

লালমনিরহাটের হাতীবান্ধা সরকারী আলিমুদ্দিন কলেজ ছাত্রদলের আহবায়ক মছির উদ্দিন দুলালকে ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে জেল-হাজতে প্রেরণ করে কাউনিয়া থানা পুলিশ। 

এর আগে শুক্রবার তাকে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া সুফিয়া পাম্প এলাকা থেকে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও সাড়ে  ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। মছির হোসেন দুলাল হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা। 

কাউনিয়া থানার সুত্রে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৫ কেজি ৩ শত গ্রাম গাঁজাসহ মছির উদ্দিন দুলালকে গ্রেফতার করেন তারা। পরে তাকে পুলিশে সোর্পদ করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেন র‍্যাব। 

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শরিফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকসহ আটক মছির উদ্দিন দুলালকে শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন র‍্যাব।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল হোসেন জানান, তিনিও বিষয়টি লোকমুখে জানতে পেরেছেন। ঘটনার সত্যতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy