ধোপাজান নদীতে বালিপাথর লুটতরাজ বন্ধে ছাত্র আন্দোলনের সমাবেশ

সুনামগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ইজারাবিহীন ধোপাজান চলতি নদীতে বালিপাথর লুটতরাজ বন্ধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৯

2024-09-29T15:34:40+00:00
2024-09-29T15:34:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ধোপাজান নদীতে বালিপাথর লুটতরাজ বন্ধে ছাত্র আন্দোলনের সমাবেশ
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৩৪ পিএম   (ভিজিট : ১৮৫)
X

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ইজারাবিহীন ধোপাজান চলতি নদীতে বালিপাথর লুটতরাজ বন্ধে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা সদরের টাফিক পয়েন্টে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক এনডি উছমান গনী‘র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন জেলা কমিটির সভাপতি এ কে এম আবু নাছার আহমদ,সহ সভাপতি সাইফুল আলম ছদরুল, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ফজলুল করিম সাঈদ,সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি বাসস প্রতিনিধি আল হেলাল মোঃ ইকবাল মাহমুদ,দৈনিক ইনকিলাব প্রতিনিধি হাসান চৌধুরী, যাদুকাটা নদীর বারকি শ্রমিক গোলাপ মিয়া,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য এয়াকুব আলী, সায়মান মিয়া, মো:রিদওয়ানুল হক নিহাল, ইমনদোজ্জা আহমদ, বায়জিদ আহমদ, রুহুল আমিন ,নাঈম আহমেদ অন্তর,শরিফ আহমদ, ইলিয়াস আহমেদ প্রমুখ। 

সভায়  বক্তারা বলেন,ইজারাবিহীন ধোপাজান নদী হতে প্রতিরাতে ৫ কোটি টাকার বালি ও ১ কোটি টাকার পাথর লুটতরাজ হয়। গত ৬ বছর ধরে এই লুটতরাজ অব্যাহত থাকলেও বালি ও পাথরখেকোদের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ গ্রহন করা হচ্ছেনা। 

অথচ সুনামগঞ্জের ৩টি বালি পাথর মহালের লুটতরাজকৃত টাকা উদ্ধার করলে দেশে আরেকটি পদ্মাসেতু নির্মাণ করা যাবে। তারা বালি পাথরখেকো সিন্ডিকেট চক্রের শতাধিক সদস্যকে গ্রেফতার করে উপযুক্ত ক্ষতিপূরণ আদায়ের জন্য প্রধান উপদেষ্টার কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy