সোনাগাজীর চর চান্দিয়ার সুবিধাভোগী নারীদের মাঝে চাল বিতরণ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৫০ পিএম (ভিজিট : ১৩০)

X
সোনাগাজীর চর চান্দিয়া ইউনিয়নে ভিডব্লিওবি প্রকল্পের আওতায় হতদরিদ্র ১১৮ পরিবারের মাঝে কার্ডের মাধ্যমে মাসিক ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ভালনারেবল উইমেন বেনিফিট প্রোগ্রামের (ভিডব্লিউবি) আওতায় এসব চাল বিতরণ করা হয়।
রবিবার সকালে চরচান্দিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান সামছুদ্দিন খোকন, ইউপি সচিব সুব্রত কুমার শীল, ইউপি সদস্য মোঃ শাহাজাহান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মহিলা অধিদপ্তরের আওতাধীন ২০২৩-২৪ চক্রের উপকারভোগীদের প্রতি মাসে ২২০ টাকা করে স্ব-স্ব হিসাব নম্বরে জমা রেখে প্রতি জনকে ৩০ কেজির এক বস্তা চাল প্রদান করা হবে। উক্ত উপকারভোগীরা দুই বছর পর তাদের সঞ্চয় হিসাবের সমুদয় টাকা ফেরত পাবে।