ময়মনসিংহে স্টপেজের দাবিতে সাড়ে ৪ ঘন্টা ট্রেন আটকে বিক্ষোভ

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহের ত্রিশালের আউলিয়া নগর স্টেশনে লোকাল ট্রেন স্টপেজের দাবীতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসী।এতে

2024-09-29T17:53:57+00:00
2024-09-29T17:53:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে স্টপেজের দাবিতে সাড়ে ৪ ঘন্টা ট্রেন আটকে বিক্ষোভ
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: রোববার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৫৩ পিএম   (ভিজিট : ১০৪)
X

ময়মনসিংহের ত্রিশালের আউলিয়া নগর স্টেশনে লোকাল ট্রেন স্টপেজের দাবীতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসী। 

এতে প্রায় সাড়ে ৪ঘন্টা ওই পথে রেলযোগাযোগ বন্ধ ছিল। পরে স্টেশনে লোকাল ট্রেন দাড়ানোর ব্যবস্থা করা হবে ম্যাসেজের মাধ্যমে কর্তৃপক্ষের এমন আশ্বাসের পর তারা অবরোধ তুলে নেয়। এতে সাড়ে ৪ ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রবিবার সকাল ১০ টায় ঢাকা খেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ত্রিশালের বালিপাড়া ইউনিয়নের আউলিয়া নগর স্টেশনে আটকে দিয়ে বিক্ষোভ করা হয়।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম বলেন, স্টপেজের দাবিতে দেওয়ানগঞ্জ কমিউটার লোকাল ট্রেন অবরোধ করে শিক্ষার্থী ও এলাকাবাসী। এতে ঢাকা-ময়মনসিংহ ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় গফরগাঁও স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস, আউলিয়ানগর স্টেশনে ব্রহ্মপুত্র এক্সপ্রেস, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ফাতেমা নগর স্টেশনে আটকা পড়ে থাকে।

তিনি আরও বলেন, স্থানীয়দের দাবির প্রেক্ষিতে রেলওয়ে উর্ধ্বতন কর্মকর্তারা আউলিয়া নগর স্টেশনে দেওয়ানগঞ্জ কমিউটার লোকাল ট্রেন দাড়াবে এমন ম্যাসেজ দিলে আন্দোলনকারিরা রেললাইন থেকে সরে আসেন। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

এর আগে গত ৫ সেপ্টেম্বর ও ১৫ সেপ্টেম্বর আউলিয়ার নগর রেলস্টেশনে দেওয়ানগঞ্জ কমিউটার লোকাল ট্রেন স্টপেজের দাবীতে রেলপথ অবরোধ করে অনুরোপ বিক্ষোভ করে শিক্ষার্থী ও স্থানীয়রা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy