নরসিংদীর শিবপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর শিবপুরে দৌলত হোসেন খান (৫৩) নামের পোল্ট্রি ফিড ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিনগত রাত ২

2024-09-29T18:00:08+00:00
2024-09-29T18:00:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নরসিংদীর শিবপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০০ পিএম   (ভিজিট : ১৮৮)
X

নরসিংদীর শিবপুরে দৌলত হোসেন খান (৫৩) নামের পোল্ট্রি ফিড ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিনগত রাত ২ টার দিকে দত্তেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দৌলত হোসেন খান উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও মধ্যপাড়া গ্রামের মৃত আরজু খার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রা‌তে ট্রা‌কের ব‌্যাটা‌রি চু‌রির ঘটনা টের পেয়ে পো‌ল্ট্রি ফা‌র্মের দুই কর্মচা‌রি‌কে সঙ্গে নিয়ে ঘর থে‌কে বের হন দৌলত হোসেন খান। এসময় সন্দেহজনক চোরকে ধাওয়া দিতে গিয়ে বা‌ড়ির প‌শ্চি‌মে ১০০ গজ দূ‌রে পৌছার পর ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা দৌলত খান‌কে উপর্যুপরি কোপাতে থাকে। 

পো‌ল্টি ফা‌র্মের কর্মচা‌রিদের ডাক চিৎকারে আশপা‌শের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পা‌লি‌য়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় দৌলত হোসেন খান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করলেও কে বা কারা কী কারণে এ হত্যার ঘটনা ঘটিয়েছে তাৎক্ষনিকভাবে তা জানাতে পারেননি।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্তের মাধ্যমে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy