ন্যায় বিচার ও আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানালেন প্রধান বিচারপতি

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

একটি মহান আদর্শের উপরে ভিত্তি করে আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছে উল্লেখ করে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

2024-09-29T18:10:54+00:00
2024-09-29T18:10:54+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ন্যায় বিচার ও আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানালেন প্রধান বিচারপতি
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৬:১০ পিএম   (ভিজিট : ১২৮)
X

একটি মহান আদর্শের উপরে ভিত্তি করে আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছে উল্লেখ করে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, যে প্রত্যাশায় আমাদের দেশের ছাত্র জনতা জুলাই আগস্ট মাসে এক অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন পরিবর্তনের কেতন উড়িয়েছে, তার লক্ষ্য ছিল দেশের সকল স্তরে সামাজিক সাম্য, ন্যায় বিচার ও আইনের শাসন নিশ্চিত করা। এ কথা অনস্বীকার্য যে একটি ন্যায়ভিত্তিক শোষণ মুক্ত সমাজ গঠন এবং সমাজের সর্বস্তরে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইনের শাসনের কোন বিকল্প নেই।

রোববার (২৯সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে জেলা আইনজীবী সমিতি ভবনে  প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, আমাদের সংবিধান ও আইনের চোখে সমতা ন্যায়বিচার, ন্যায় বিচারের অধিকার ও আইনের আশ্রয় লাভের অধিকারের কথা বার বার উচ্চারিত হয়েছে।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল কাদের মিয়ার সভাপতিত্বে এসময় আরও  বক্তব্য রাখেন, জেলা দায়রা জজের বিচারক জিয়া হায়দার, জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার আব্দুল জলিল, এ্যাড. মোদাররেস আলী ইছা, অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, অ্যাডভোকেট জাহিদ বেপারি প্রমুখ। 

এর আগে, সকালে প্রধান বিচারপতি বিচারপ্রার্থীদের জন্য আদালত চত্বরে স্থাপন করা বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেন এবং আদালত চত্বরে বকুল ফুল গাছ রোপণ করেন। পরে তিনি আদালতের বিভিন্ন এজলাস পরিদর্শন করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy