মামলার পরেও আসামি গ্রেফতারে অনীহা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের বাগাতিপাড়ার কৈচরপাড়া গ্রামে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারপিট করে নির্যাতন ও হাত ভেঙে দেওয়ার পর বিষয়টি

2024-09-29T18:49:08+00:00
2024-09-29T18:49:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মামলার পরেও আসামি গ্রেফতারে অনীহা
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৪৯ পিএম   (ভিজিট : ১৬৫)
X

নাটোরের বাগাতিপাড়ার কৈচরপাড়া গ্রামে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারপিট করে নির্যাতন ও হাত ভেঙে দেওয়ার পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়নের সৃষ্টি হওয়া ঘটনায় মামলা হলেও এখনো কোন আসামি গ্রেফতার হয়নি। মামলার বাদী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন আসামিরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদেরকে গ্রেফতারে অনীহা করছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগীর বাড়িতে এক সংবাদ সম্মেলনে মামলার বাদী তহমিনা খাতুন লিখিত বক্তব্যে বলেন, মামলার প্রধান আসামী স্থানীয় সাবেক এমপি শহিদুল ইসলাম বকুলের পিএস হওয়ায় তাদের কাউকেই গ্রেফতার না করে পুলিশ উল্টো বাদীকে আসামি খুঁজে বের করার কথা বলছেন। এদিকে আসামির কেউ গ্রেফতার না হওয়ায় উল্টো বাদী, তার স্বামী ভুক্তভোগী আব্দুল করিম ও পরিবারের লোকজনকে বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদান করছেন। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।

এ সময় ভুক্তভোগী আব্দুল করিম বলেন, গত ১৮ই সেপ্টেম্বর আমার নিজস্ব জমিতে গেলে আসামিরা আমাকে গাছের সাথে বেঁধে কয়েক ঘণ্টা উপর্যুপরী নির্যাতন করে এবং হাত ও হাতের আঙ্গুল ভেঙে দেয়। আমি অজ্ঞান হয়ে গেলে তারা ফেলে রেখে চলে যায়। পরে হাসপাতালে সাত দিন চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও এখনো আসামিরা নানা ভাবে হুমকি দিয়ে আসছে। তাদেরকে গ্রেফতার না করে পুলিশ আমাদেরকে আসামীর খোঁজ দিতে বলছে। নির্যাতিত হয়েও আসামিরা প্রভাবশালী হওয়ায় এখনো আমরা বিচার পাচ্ছি না বরং নিজের ও সন্তানদের জীবন নিয়ে শঙ্কায় আছি। অবিলম্বে তারা আসামি তানসেল হিমেল সহ অন্যদের গ্রেফতারের দাবী জানান।

এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেনজীর আহমেদ বলেন, আমরা আসামিদের ধরার চেষ্টা করছি, ইতিমধ্যে তারা দুইজন আদালত থেকে জামিন নিয়েছে। বাকিদের গ্রেফতারের জোর তৎপরতা চলছে। এরপরও আমাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে তারা সেনাবাহিনী বা র‌্যাবের সহযোগিতা নিতে পারেন।

এদিকে মামলার প্রধান আসামি সাবেক এমপি শহিদুল ইসলাম বকুলের পিএস তানসেন হিমেলের সাথে যোগাযোগ করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy