বৃষ্টির প্রভাবে আগুন বেনাপোল কাঁচা বাজার

বেনাপোল যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরে গত কয়েকদিনের টানা বৃষ্টির প্রভাবে আগুন বেনাপোল কাঁচা বাজার। শাক-সবজির দাম উর্ধ্বমুখী হওয়ায় নিম্নআয়ের মানুষের ক্রয় ক্ষমতার

2024-09-30T14:25:22+00:00
2024-09-30T14:25:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বৃষ্টির প্রভাবে আগুন বেনাপোল কাঁচা বাজার
বেনাপোল যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ২:২৫ পিএম   (ভিজিট : ২১২)
X

যশোরে গত কয়েকদিনের টানা বৃষ্টির প্রভাবে আগুন বেনাপোল কাঁচা বাজার। শাক-সবজির দাম উর্ধ্বমুখী হওয়ায় নিম্নআয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।

একটি-দুটি সবজি ছাড়া টানাবৃষ্টিতে কয়েক দিনের ব্যবধানে প্রায় সব ধরণের সবজির দাম কেজিতে ২৫-৩০ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানা গেছে। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) বেনাপোলের কাঁচা বাজার, ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে মূল্য বৃদ্ধির বিষয়টি নিশ্চিত হওয়া গেছ।

এদিকে কয়েকদিনের টানা বৃষ্টিতে এই উপজেলা সহ আশপাশের কয়েকটি জেলা-উপজেলার শাক-সবজি ও ফসলি জমির ব্যপক ভাবে ক্ষতি হয়েছে পানিতে তলিয়ে গেছে কয়েক হেক্টর কৃষি জমি ফলে সারবরাহ কম থাকায় কিছুটা মূল্য বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন স্থানিয় ব্যবসায়ীরা।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি শিম বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকা কেজি দরে। এছাড়া প্রতিকেজি কাঁচা মরিচ ২৫০ থেকে ৩০০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, কচুরমুখি ৬০ টাকা, আমড়া ৫০ টাকা, পুঁইশাক ৩০ টাকা, কলা ৬০ টাকা, পটল ৭০ টাকা, করোলা ১০০ থেকে ১২০ টাকা, পেঁয়াজ ১১০-১২০ টাকা, রসুন ২২০ থেকে ২৪০ টাকা, শুকনো মরিচ ৪৫০ থেকে ৫০০ টাকা, আলু ৫০-৫৫ টাকা, লাউ ৬০ টাকা(পিচ), বেগুন ১৫০ টাকা, ঢেঁড়শ ৭০ টাকা, টমেটো ১৩০ টাকা, গাজর ১৫০ টাকা, শশা ৫০ টাকা, লাল শাক ২৫ টাকা( আটি), পালন শাক ৪০ টাকা(আটি), মেচড়ি ১০০ টাকা, কুশি ৭০ টাকা, ক্যাপসিক্যাপ ৩৫০ থেকে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

এদিকে ডিম ৬০ টাকা হালি, প্রতিকেজি গরুর মাংস ৭শ থেকে ৭শ ৫০ টাকা, ছাগলের মাংস ১ হাজার থেকে ১১শ টাকা, প্রকার ভেদে মুরগির মাংস ২৭০ থেকে ৩৬০ টাকা ৪৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্য দিকে বাজারে আসাছে মৌসুমি নতুন নতুন সবজি দামও অনেক চড়া। বাজার ঘুরে দেখা গেছে,হরেক রকমের সবজিতে ভরপুর কাঁচা বাজার। গত সপ্তাহের তুলনায় কিছু পণ্যেও দামের রদবদল দেখা গেছে। বাজারের অধিকাংশ সবজির মূল্য উর্ধমুখী। সবজির  মূল্য তুলনামূলক বেশি থাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নিম্ন ও নিম্নমধ্যবিত্ত ক্রেতাদের মাঝে।

জিয়উর রহমান নামে এক ক্রেতা জানান ,গত সপ্তাহের তুলনায় এসপ্তাহে সবজির দাম অনেক বেশি। দাম বৃদ্ধির জন্য সংসার চালাতে কষ্টসাধ্য হয়ে পড়েছে। বাজারে মৌসুমি নতুন তরকারি উঠলেও মূল্য বৃদ্ধির জন্য আমাদের মত মধ্যবিত্ত মানুষের কেনার সাধ্য নাই।

বেনাপোল কাঁচা বাজারের পাইকারি বিক্রেতা হজরত বলেন, সপ্তাহের ব্যবধানে বেগুনরে দাম ডাবল হয়ে গেছে এছাড়া সকল সবজির দাম বেড়েছে। পাইকারি বাজারে সবজির আমদানি কম থাকায় মূল্য বৃদ্ধি পেয়েছে এছাড়া কাঁচা মালের সরবরাহ কম থাকলে দাম একটু বাড়ে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy