কোটালীপাড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

ভারতের মহারাষ্ট্রের এক পুরোহিত মহানবী হয়রত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মানববন্ধন ও

2024-09-30T14:37:54+00:00
2024-09-30T14:37:54+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি
কোটালীপাড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ২:৩৭ পিএম   (ভিজিট : ১৩৪)
X

ভারতের মহারাষ্ট্রের এক পুরোহিত মহানবী হয়রত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনের সড়কে উপজেলা ওলামা পরিষদের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গোপালপুর মাদ্রাসার মোহতামিম আলহাজ মাওলানা কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে মাওলানা মাহামুদুল হাসান, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা সাফায়ে হোসেন, মাওলানা আব্দুল রাজ্জাক, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা মাসুদুর রহমান, মাওলানা মেহেদী হাসান, মাওলানা মানজিরুল ইসলাম, ক্বারী বশির বিন সামসুদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,  সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বক্তব্য রাখেন।

বক্তারা পুরোহিত রামগিরি মহারাজের শাস্তি দাবি করেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy