লক্ষ্মীপুরে ছাত্র-জনতা হত্যাকারীদের গ্রেপ্তারে ৭ দিনের আল্টিমেটাম

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাবাংলা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে লক্ষ্মীপুরে নির্বিচারে গুলি করে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে সরকারকে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে জেলা সচেতন

2024-09-30T15:00:06+00:00
2024-09-30T15:00:06+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুরে ছাত্র-জনতা হত্যাকারীদের গ্রেপ্তারে ৭ দিনের আল্টিমেটাম
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৩:০০ পিএম   (ভিজিট : ১২১)
X

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে  লক্ষ্মীপুরে নির্বিচারে গুলি করে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে সরকারকে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে জেলা সচেতন নাগরিক কমিটি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে  আয়োজিত মানববন্ধন থেকে এই আল্টিমেটাম দেন বক্তারা। সচেতন নাগরিক কমিটি জেলা শাখার ব্যানারে এ আয়োজন করা হয়।

বক্তারা বলেন, ৪ আগস্ট লক্ষ্মীপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গুলিতে বৈষম্য বিরোধী আন্দোলনের ৪ শিক্ষার্থী মারা গেছেন। গুলিতে আহত হয়েছন আরও ২০০ ছাত্র-জনতা। ঘটনার প্রায় ২ মাস পার হতে যাচ্ছে, কিন্তু ছাত্র-জনতার ওপর গুলি চালানো সেই সালাহ উদ্দিন টিপুসহ খুনিরা এখনো গ্রেপ্তার হয়নি। 

আগামী ৭ দিনের মধ্যে হত্যাকাণ্ডে জয়িতদের গ্রেফতার না করা হলে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন বক্তারা। এতে ৪ আগস্টে গুলিতে আহত ও আন্দোলনের সমন্বয়করা বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আহমেদ ইসমাইল বন্ধন, ফরিদ উদ্দিন, সার্জেন্ট সাইফুল ইসলাম, আব্দুর রহিম আসাদ, সরোয়ার হোসেন, মেহেদী হাসান আয়ান, এম এ আরিফ, আব্দুল হামিদ ফারাবি প্রমুখ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy