হামলার শিকার অবসরপ্রাপ্ত দুই সেনা সদস্য, আটক১

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় অবসরপ্রাপ্ত দুই সেনা সদস্যকে দুই দফায় পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।গুরুত্বর

2024-09-30T16:09:40+00:00
2024-09-30T16:13:23+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
হামলার শিকার অবসরপ্রাপ্ত দুই সেনা সদস্য, আটক১
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৪:০৯ পিএম  আপডেট: ৩০.০৯.২০২৪ ৪:১৩ পিএম  (ভিজিট : ১৬৩)
X

মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় অবসরপ্রাপ্ত দুই সেনা সদস্যকে দুই দফায় পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। 

গুরুত্বর অবস্থায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে।

রোববার রাত নয়টার দিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলার কালুপাড়া গ্রামের শাহ আলম বালীর ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহিদুল ইসলাম (৪৫) ও ভাই জাকিরুল আলম (৩৯)। 

এ ঘটনার পরপরই অভিযুক্ত মাদক ব্যবসায়ীর বাসায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ফেনসিডিল, মাদক বিক্রির টাকা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে। এসময় মেঘা বিশ্বাস নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাহিদুল আলম অভিযোগ করে বলেন, বাড়ির পাশ্ববর্তী রাজ্জাক সরদারের বাসার ভাড়াটিয়া নারী মাদক ব্যবসায়ী রোকসানা বেগম ও তার দুই ছেলে নাফিজুল ইসলাম ও পিয়াল সরদার দীর্ঘদিন যাবত এলাকায় মাদক বিক্রি করে আসছে। তাদের মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় ওই পরিবারটি আমার ওপর ক্ষিপ্ত হয়। 

গতকাল রোববার রাতে গৈলা বাজারে একটি দোকানের সামনে বসে ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম।

এরইমধ্যে মাদক ব্যবসায়ী রোকসানা ও তার দুই ছেলে নাফিস ও পিয়াল পেছন থেকে আমার ওপর হামলা চালিয়ে পিটিয়ে আমার পা ভেঙ্গে দেয়। আমাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দ্বিতীয় দফায় আমার ওপর হামলা চালায়। এসময় আমার অপর ভাই সেনা সদস্য জাকিরুল ইসলাম (এলপিআর) আমাকে রক্ষায় এগিয়ে আসলে তাকেও কুপিয়ে গুরুত্বর জখম করে নাফিস ও পিয়াল। 

অভিযোগ করে তিনি আরও বলেন, আমাদের আহত দুই ভাইকে উদ্ধার করে আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও হামলা চেষ্টা চালায় ওই মাদক পরিবার। হামলা থেকে রেহাই পেতে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছি। এবিষয়ে জানতে অভিযুক্ত রোকসানা ও তার দুই ছেলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের ফোন নাম্বার বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি। 

আগৈলঝাড়া থানার ওসি মোঃ আলম চাঁদ জানান, সোমবার সকালে থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

অপর দিকে বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামে যুব সমাজের উদ্যোগে এলাকায় পাহারা বসিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে। 

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাতে উপজেলার বার্থী ইউনিয়নের দক্ষিণ কটকস্থল গ্রামের চারঘাটা যুব সমাজের সদস্যরা মাদক ব্যবসায়ীদের ধরার জন্য পাহারা বসায়। এসময় কটকস্থল গ্রামের আজিজ সরদারের ছেলে মাদক ব্যবসায়ী সোহেল সরদার ও তারাকূপি গ্রামের সুনিল মন্ডলের ছেলে শুভ মন্ডলকে সাতশ’ পিচ ইয়াবা ও আধাঁ কেজি গাজাসহ আটক করা হয়। পরে আটককৃতদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 

গৌরনদী মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া বলেন, আটককৃতদের মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy