পিরোজপুরের সাবেক মেয়র মালেকসহ ১৮ জনের নামে চার্জশিট

পিরোজপুর প্রতি‌নি‌ধি

সারাবাংলা

পিরোজপুরের সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মালেকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।তদন্ত শে‌ষে মামলার সঙ্গে

2024-09-30T16:29:55+00:00
2024-09-30T16:29:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পিরোজপুরের সাবেক মেয়র মালেকসহ ১৮ জনের নামে চার্জশিট
পিরোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৪:২৯ পিএম   (ভিজিট : ২২৬)
X

পিরোজপুরের সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মালেকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

তদন্ত শে‌ষে মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মালেকসহ ১৮ জনের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন দুদক। 

অভিযুক্ত পৌর মেয়র হাবিবুর রহমান মালেক পিরোজপুর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি ও পিরোজপুর-১ আসনের সাবেক এমপি একেএমএ আউয়ালের মেজো ভাই।

এমপি আউয়াল ৩টি এবং তার স্ত্রী লায়লা পারভীন পৃথক একটি মামলার আসামি। ওই মামলায় গত ২০২০ সালের ৩ মার্চ আউয়াল সস্ত্রীক জামিন আবেদন করলে আদালত তা বাতিল করে তাদের কারাগারে পাঠান। পরে একই দিন এক ঘণ্টার ব্যবধানে ওই মামলার বিচারককে বদলি করে তাদের পুনরায় জামিন দেওয়া হয়।  

জানা গেছে, এর আগে গত ২০২১ সালের ১৮ মার্চ পৌর মেয়র হাবিবুর রহমান মালেকসহ তার স্ত্রী নিলা রহমানের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ থাকার অভিযোগে একটি এবং পৌরসভার ১৬ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে দুর্নীতির অভিযোগে ২৮ জনের নামে অন্য মামলাটি করা হয়।

বরিশালের দুদক সমন্বিত কার্যালয়ের উপপরিচালক আলী আকবর  মামলা দুটি করেন। এতে ৩৬ কোটি ৩৪ লাখ ৭ হাজার ৯৩২ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং পৌর কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ঘুষ গ্রহণের অভিযোগ করা হয়।  

অভিযোগ রয়েছে, দুদকের ওই মামলায় গত ৩১ মে তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আবেদন করেন এবং সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে ও দলীয় প্রভাব খাটিয়ে পূর্বের তদন্ত কর্মকর্তাকে পরিবর্তন করে নুরুল হুদাকে নতুন দায়িত্ব দেওয়া হয়।

দুদকের দাখিল হওয়া চূড়ান্ত প্রতিবেদন সূত্রে  জানা গেছে, গত ২০১০ সালে পৌরসভার ১৬ জন কর্মচারী নিয়োগে মোট ১ কোটি ২৫ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ পেশ করা হয়। এর আগে ২০০৬ সালের ৪ মে দেওয়া ওই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত পত্রিকার মূল কপিতে ছিল না। 

অভিযুক্ত চক্রটি নিজেদের পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতে কৌশল করে বিজ্ঞপ্তিটি চাপা রাখতে বিজ্ঞপ্তির অংশের পৃষ্ঠাটি নতুন করে ছাপান।

এ বিষয়ে জানতে পৌর মেয়র হাবিবুর রহমান মালেকের মোবাইল ফোনে যোগা‌যোগ ক‌রলে বন্ধ পাওয়া যায়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy