রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতার তদন্তে বিভাগীয় কমিশনার

রাঙামাটি প্রতিনিধি

সারাবাংলা

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় তদন্তে কাজ শুরু করেছে সরকার গঠিত তদন্ত কমিটি।শহরের ক্ষতিগ্রস্থ এলাকায়

2024-09-30T17:14:08+00:00
2024-09-30T17:14:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতার তদন্তে বিভাগীয় কমিশনার
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৫:১৪ পিএম   (ভিজিট : ১৩৪)
X

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাঙামাটিতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় তদন্তে কাজ শুরু করেছে সরকার গঠিত তদন্ত কমিটি।

শহরের ক্ষতিগ্রস্থ এলাকায় পরিদর্শন ও স্থানীয় পাহাড়ি-বাঙালিদের সঙ্গে আলোচনা করেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নূরুল্লাহ নূরী।

তদন্ত কমিটি শহরের বনরুপা বাজার, কাটাপাহাড় লেনসহ ক্ষতিগ্রস্থ প্রতিটি দোকান বাসাবাড়ি পরিদর্শন করেন। একইসঙ্গে ক্ষতিগ্রস্থদের বক্তব্য শোনেন।

পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নূরুল্লাহ নূরী সাংবাদিকদের বলেন, সামনে যেন এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য সুপারিশ প্রণয়ন করা। একইসঙ্গে সংঘটিত সহিংস ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা এবং ভবিষ্যতে একই ঘটনা পুনরাবৃত্তি না হয় এগুলো সার সংক্ষেপ তৈরি করে আগামী ১৪ দিনের মধ্যে সরকারকে পৌঁছে দেবো।

এ সময় উপস্থিত ছিলেন- কমিটির সদস্য রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার ও অতিরিক্ত পুলিশ সুপার শাহ নেওয়াজ রাজু। এ ছাড়াও স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের তথ্যমতে, সরাকারি অফিস দুটি, দোকান ৮৯টি, ব্যাংক চারটি, ভাসমান দোকান ৮৫টি, ধর্মীয় প্রতিষ্ঠান দুটি, পরিবহন ৪৬টি, ডায়াগনস্টিক সেন্টার দুটি ও একটি পুলিশ বক্স ক্ষতিগ্রস্থ হয়েছে। যার আনুমানিক ক্ষতির পরিমাণ ৯ কোটি টাকা।

উল্লেখ্য, রাঙামাটি-খাগড়াছড়ি ঘটে যাওয়া সহিংস ঘটনা তদন্তে গত ২৬ সেপ্টেম্বর অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে (উন্নয়ন) প্রধান করে সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে সরকার।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy