টঙ্গীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে যুবদল নেতা কামরুল ইসলামকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এরশাদনগর এলাকাবাসী। সোমবার দুপুরে স্থানীয় এরশাদনগর

2024-09-30T17:29:24+00:00
2024-09-30T17:29:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৫:২৯ পিএম   (ভিজিট : ১৭৮)
X

গাজীপুরের টঙ্গীতে যুবদল নেতা কামরুল ইসলামকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এরশাদনগর এলাকাবাসী। সোমবার দুপুরে স্থানীয় এরশাদনগর এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে যুবদল নেতা বলেন, বিগত আওয়ামী লীগের সরকারের আমলে এরশাদনগর এলাকা মাদকের স্বর্গরাজ্যে পরিনত হয়েছিল। আমি প্রতিবাদ করায় স্বৈরাচারী সরকার আমাকে দীর্ঘ ৯ বছর কারা অন্তরীণ রেখেছিল। 

সম্প্রতি আমি জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে এসে এরশাদনগর এলাকাকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়ে কাজ শুরু করি। যার সুফল ইতিমধ্যে এলাকাবাসী পাচ্ছেন। যারা মাদক কারবারিদের আশ্রয় দিয়ে এই এলাকাকে অপরাধের স্বর্গরাজ্য হিসেবে গড়ে তুলেছিল তারা আজ আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। তার ধারাবাহিকতায় একটি জাতীয় পত্রিকার অনলাইন ভার্সনে আমার বিরুদ্ধে একটি মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশিত হয় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

তিনি আরো বলেন, স্বৈরাচার সরকারের আমলে মাত্র ১৫ বছরে এরশাদনগর এলাকার ভ্যান চালক জলিল গাজী আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হয়ে কোটি টাকার মালিক হয়েছেন। একজন ভ্যানচালক এত অল্প সময়ে কিভাবে এত টাকার মালিক হলেন তা খতিয়ে দেখার দাবী জানাচ্ছি। 

স্বৈরাচার সরকারের আমলে সেই নেতার নেতৃত্বে আমার বাড়িঘর দোকানপাট সব লুটপাট করা হয়েছে। এমনকি আমার সন্তানদের পাঠ্যপুস্তক পর্যন্ত নিয়ে গেছে লুটেরা বাহিনী। আমার স্বজনদের ওপর চালানো হয়েছে শারীরিক নির্যাতন। তার নেতৃত্বে এরশাদনগরকে অপরাধের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল। আমি এরশাদ নগরে ফিরে এসে তাদের অপকর্ম প্রতিহত করায় আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক মহানগর যুবদল নেতা আলাউদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক আহবায়ক সদস্য মজিবুর রহমান, সোহেল চৌধুরী, বিএনপি নেতা শাহজাহান, মনসুর মিয়া, জাহানারা বানুসহ সর্বস্তরের এলাকাবাসী। 

সংবাদ সম্মেলন শেষে এলাকাবাসীর উদ্যোগ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy