শ্রীপুরে এলপিজি বহনকারী ট্যাঙ্কার লিকেজ থেকে অগ্নিকাণ্ডে তিন নারী দগ্ধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে এলপিজি বহনকারী ট্যাঙ্কার লিকেজ থেকে অগ্নিকান্ডে তিন নারী দগ্ধ হয়েছে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন

2024-09-30T19:43:02+00:00
2024-09-30T19:43:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীপুরে এলপিজি বহনকারী ট্যাঙ্কার লিকেজ থেকে অগ্নিকাণ্ডে তিন নারী দগ্ধ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৪৩ পিএম   (ভিজিট : ১৪৭)
X

গাজীপুরের শ্রীপুরে এলপিজি বহনকারী ট্যাঙ্কার লিকেজ থেকে অগ্নিকান্ডে তিন নারী দগ্ধ হয়েছে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখেন। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর-রাজাবাড়ী সড়কের দেওয়ান বাড়ীর সামনে পাকা সড়কের উপর বিষ্ফোরনের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন বাঘেরহাট জেলা সদরের এমদাদুল হকের স্ত্রী হেলেনা আক্তার (৪৫), লালমনিরহাটের হাতিবান্দা উপজেলার বনচৌকি গ্রামের শামসুল হকের স্ত্রী হালিমা আক্তার (৪০), হাবিবের স্ত্রী রিতা আক্তার (২০) এবং শামসুদ্দিন আহমেদের ছেলে মিফতাহ উদ্দিন আহমেদ (৩৫)। দ্বগ্ধরা স্থানীয় মোহাম্মদ আলী দেওয়ানের বাড়ির ভাড়াটিয়া। 

গুরুতর দগ্ধ হালিমা আক্তারকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে। বাকি দুইজন গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, কয়েকদিন যাবত এলপি গ্যাসের ট্যাঙ্কার স্থানীয় দেওয়ান বাড়ীর (নজরুলের ওয়ার্কশপের পাশে) রাখা ছিল। সকাল ১০টার দিকে ওই ট্যাঙ্কার লিকেজ হয়ে গ্যাস বের হচ্ছিল। এলাকাবাসী কোম্পাণীর লোকদেরকে বিষয়টি জানালে তারা গুরুত্ব দেয়নি। ট্যাঙ্কার লিকেজ দিয়ে গ্যাস বের হয়ে আশ পাশের দোকান, বাসাবাড়িতে ছড়িয়ে পড়ে। 

সোমবার দুপুরের দিকে ট্যাঙ্কার ভর্তী গাড়ীর (ট্রাকের) টুল বক্স মেরামত করার সময় লিকেজ থেকে অগ্নিকান্ডে সড়কের পাশের বাড়ীর তিন নারী দগ্ধ হয়। অগ্নিকান্ডের স্ফুলিঙ্গ থেকে ছড়িয়ে থাকা গ্যাসে আগুন লেগে বিভিন্ন স্থাপনায় লেগে পুড়ে যায়। এসময় বাড়ির উঠানে তিন নারী কাজ করার সময় দ্বগ্ধ হন। আগুণ ছড়িয়ে পড়লে স্থানীয়রা চেষ্টা করে আগুন নেভাতে পারিনি। ট্যাঙ্কারের গ্যাস শেষ হলে আগুন নিভে যায়।

কাপাসিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানা, গ্যাস একটি ঝুকিঁপূর্ণ দাহ্য পদার্থ। ওই কোম্পানীর দায়ীত্ব হীনকতার কারণে এমনটি ঘটেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রুচি বলেন তিন নারীকে দগ্ধ অবস্থায় স্বজনেরা এ হাসপাতালে নিয়ে আসেন। তাদের মধ্যে গুরুতর দগ্ধ হালিমা আক্তারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে। বাকি দুইজনকে এ হাসপাতালেই চিকিৎসাধীন রাখা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy