সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জন নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সরকারি আশ্র‍য়কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ৬ জন নিহত হয়েছেন।মধ্যরাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমের খাল

2024-10-01T10:52:54+00:00
2024-10-01T14:15:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সুনামগঞ্জে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জন নিহত
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ১০:৫২ এএম  আপডেট: ০১.১০.২০২৪ ২:১৫ পিএম  (ভিজিট : ১৯৬)
X

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সরকারি আশ্র‍য়কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ৬ জন নিহত হয়েছেন। মধ্যরাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমের খাল নামক এলাকায় এ ঘটনা।

নিহতরা হলেন পরিবারের প্রধান এমারুল (৫০), তার স্ত্রী পলি আক্তার ও তাদের চার সন্তান পলাশ, ফরহাদ, ফাতেমা বেগম ও ওমর ফারুক।

প্রতিদিনের মতো রাতে আশপাশের বাড়িঘরসহ ওই পরিবারের লোকজন ঘুমাতে যান। রাত সাড়ে ১২টায় ধোঁয়া ও আগুন দেখতে পান আশেপাশের লোকজন। আগুন দেখে আশপাশের লোকজন গিয়ে দেখেন ভেতর থেকে দরজা জানালা বন্ধ করা। দেখতে দেখতে আগুনে ঘরটি ভস্মীভূত হয়। এ সময় ভেতরেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান ওই পরিবারের চার শিশুসহ ছয়জন।

যদিও স্থানীয়দের দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে অনেকদিন ধরে ঝগড়াঝাটি লেগে ছিল। ঘটনার রাতে এমারুল ছাড়া সবাই ঘুমিয়ে ছিল। সেই ঝগড়ার জের ধরেই এমরুল তার ঘুমন্ত স্ত্রী ও সন্তানদের হাত-পা বেঁধে ঘরের চতুর্দিকে কেরোসিন ঢেলে দরজা আটকে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন হুহু করে সব জ্বালিয়ে দেয়। এই লেলিহান অগ্নিশিখা থেকে এমারুল নিজেও বাঁচতে পারেনি।

এ বিষয়ে ধর্মপাশা থানার ওসি এনামুল হক বলেন, মধ্যরাতে সরকারি আশ্র‍য়কেন্দ্রে আগুন লাগার এ ঘটনা ঘটেছে। একই পরিবারের ৬ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তদন্তসাপেক্ষে আগুন লাগার কারণ জানা যাবে।

ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন বলেন, খবর পেয়ে আমরা ভোরে রওনা দিয়ে সকালে ঘটনাস্থলে পৌঁছেছি। আগুন কীভাবে লেগেছে তদন্ত করে দেখা হচ্ছে। আশপাশের ঘরে আগুন যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় ভেতর থেকে দরজা জানালা বন্ধ ছিল।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy