নির্বাচনে হেরেও যেভাবে চট্টগ্রামের মেয়র হলেন বিএনপি নেতা

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করে আগামী ১০ দিনের মধ্যে গেজেট

2024-10-01T13:29:15+00:00
2024-10-01T15:50:44+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নির্বাচনে হেরেও যেভাবে চট্টগ্রামের মেয়র হলেন বিএনপি নেতা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ১:২৯ পিএম  আপডেট: ০১.১০.২০২৪ ৩:৫০ পিএম  (ভিজিট : ৫৫০)
X

বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করে আগামী ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীনের আদালত এই রায় দেন।

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি চসিক নির্বাচনে কারচুপি ও ফল বাতিল চেয়ে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন নির্বাচন কমিশনারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

এজাহারে বলা হয়েছে, নৌকা প্রতীক পাওয়ার পর থেকে চসিক কর্মকর্তারা রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছিলেন। এ থেকে বোঝা যায় নির্বাচনের নামে ওইদিন শুধু আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। যে কারণে নির্বাচনে ভোটের হিসাব চেয়ে এখনও পাওয়া যায়নি। 

এছাড়াও অভিযোগ করা হয়, কোনো কেন্দ্র থেকে ইভিএমের প্রিন্ট কপি দেওয়া হয়নি। ভোটের দিন দুপুর পর্যন্ত ৪ থেকে ৬ শতাংশ ভোট পড়ে। কিন্তু ভোটের হিসাবে দেখানো হয়, ২২ শতাংশ ভোট পড়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২১ সালে ২৭ জানুয়ারি। সেই নির্বাচনে ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করে নগর বিএনপির সাবেক আহ্বায়ক শাহাদাত পেয়েছিলেন ৫২ হাজার ৪৮৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী তিন লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে জয়লাভ করেছিলেন। 

আওয়ামী লীগের প্রার্থী তিন বছরের বেশি সময় এই সিটির মেয়রের দায়িত্বও পালন করেছিলেন। তবে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৯ আগস্ট সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে প্রজ্ঞাপন দেয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

২০২১ সালে ২৭ জানুয়ারির ওই নির্বাচনে কারচুপি হয়েছে দাবি করে ওই বছরের ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক খাইরুল আমিনের আদালতে নয় জনকে বিবাদী করে আদালতে মামলা করেন বিএনপির শাহাদাত। সেই মামলায় মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে নির্বাচনি ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীনের আদালত শাহাদাতকে মেয়র ঘোষণা করে রায় দেন। আগামী ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।

এতে এই নির্বাচনের জয়ী প্রার্থী মন্ত্রণালয়ের নির্দেশে অপসারিত হলেও কারচুপির মামলায় আদালতের রায়ে মেয়র পদে বসছেন বিএনপির এই নেতা।

বাদীপক্ষের আইনজীবী আরশাদ হোসেন আসাদ জানান, চসিকের নির্বাচনে কারচুপির অভিযোগে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। সেই মামলায় আজ (মঙ্গলবার) তাঁকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy