গুরুদাসপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের গুরুদাসপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে

2024-10-01T14:43:35+00:00
2024-10-01T14:43:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গুরুদাসপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ২:৪৩ পিএম   (ভিজিট : ১৭২)
X

নাটোরের গুরুদাসপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালী প্রদর্শন শেষে পরিষদ হলরুমে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম।

‘মর্যাদাপূর্ণ বার্ধক্য বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোকপাত করে সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশীদ, ওসি গোলাম সারওয়ার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, নজরুল ইসলাম দুদু, আবুল কালাম আজাদ, চলনবিল প্রেসক্লাব সভাপতি আলী আক্কাছ প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy