গৌরনদীতে ইউপি সদস্যকে হাতুড়ি পেটা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

দুইবারের ইউপি সদস্য মাসুদ ইসলাম মিলনকে হাতুরি পেটা করে গুরুত্বর আহত করার অভিযোগ পাওয়া গেছে।হামলাকারীরা ইউপি সদস্যকে আওয়ামীলীগ

2024-10-01T15:28:20+00:00
2024-10-01T15:44:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গৌরনদীতে ইউপি সদস্যকে হাতুড়ি পেটা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৩:২৮ পিএম  আপডেট: ০১.১০.২০২৪ ৩:৪৪ পিএম  (ভিজিট : ১৫৬)
X

দুইবারের ইউপি সদস্য মাসুদ ইসলাম মিলনকে হাতুরি পেটা করে গুরুত্বর আহত করার অভিযোগ পাওয়া গেছে। 

হামলাকারীরা ইউপি সদস্যকে আওয়ামীলীগ সমর্থক আখ্যা দিয়ে দেশত্যাগের হুমকি দেওয়া চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই ইউপি সদস্য। 

গুরুত্বর আহত ইউপি সদস্যকে গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কান্ডপাশা গ্রামে। আহত মাসুদ ইসলাম মিলন ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। 

মঙ্গলবার সকালে মুঠো ফোনে আহত ইউপি সদস্য মিলন অভিযোগ করে বলেন, সোমবার বিকেলে নিজ ঘরের সামনে বসা ছিলাম। হঠাৎ করে বিএনপি কর্মী আল-মামুন স্বপন, জুয়েল ও মনির হোসেনের নেতৃত্বে তাদের ১৫/২০ জন সহযোগিরা এসে অর্তকিতভাবে আমার ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা আমাকে বেধরক হাতুরি পেটা করে গুরুত্বর আহত করে। 

ইউপি সদস্য মিলন আরও বলেন, হামলাকারীরা আমাকে দেশত্যাগের হুমকি দিয়েছে। তাদের হুমকির মুখে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকারণে গুরুত্বর আহত হয়েও গোপনে চিকিৎসা নিতে হচ্ছে। থানায় অভিযোগ দিতেও সাহস পাচ্ছিনা।

এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া বলেন, হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy