রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার

2024-10-01T17:05:23+00:00
2024-10-01T17:05:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৫:০৫ পিএম   (ভিজিট : ১১৬)
X

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু জানান, সকালে রাজবাড়ী থেকে ভাঙ্গাগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামে পৌঁছালে ট্রেনের নিচে কাটা পড়েন ওই বৃদ্ধ। তার নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৬০ বছর।

ওসি বলেন, ধারণা করা হচ্ছে তিনি মানষিক  ভারসাম্যহীন বা রাস্তায় ঘুরে বেড়ানো কোনো পাগল হতে পারেন। তারপরও তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

খণ্ডিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy