খুলনায় ডেঙ্গুতে নারীর মৃত্যু

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় নাহার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২ অক্টোবর) খুলনা

2024-10-02T12:22:05+00:00
2024-10-02T12:22:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খুলনায় ডেঙ্গুতে নারীর মৃত্যু
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ১২:২২ পিএম   (ভিজিট : ১৬৬)
X

খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় নাহার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২ অক্টোবর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাষ রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১০ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে খুমেক হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাষ রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘন্টায় যশোর চাচড়া এলাকার বাসিন্দা নাহার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট ২৯৩ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ৪৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘন্টায় ৯ জনকে ভর্তি করা হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy