হাত-পা বেঁধে ছাত্রাবাসের ছাদ থেকে ফেলে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়ায় একটি চারতলা ছাত্রাবাসের ছাদ থেকে হাত-পা বাঁধা অবস্থায় নিচে ফেলে কলেজ ছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে।মঙ্গলবার (১ অক্টোবর)

2024-10-02T12:48:30+00:00
2024-10-02T12:48:30+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
হাত-পা বেঁধে ছাত্রাবাসের ছাদ থেকে ফেলে হত্যা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ১২:৪৮ পিএম   (ভিজিট : ২৪৯)
X

কুষ্টিয়ায় একটি চারতলা ছাত্রাবাসের ছাদ থেকে হাত-পা বাঁধা অবস্থায় নিচে ফেলে কলেজ ছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুবেল কুমারখালী উপজেলার মির্জাপুর এলাকার শহিদুল মন্ডলের ছেলে। সে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট কলেজের পাওয়ার ডিপার্টমেন্টের ৬ষ্ট সেমিস্টারের শিক্ষার্থী।

স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শহরের স্যার ইকবাল রোডের বনফুড বেকারীর সামনে লাল মিয়ার চারতলা বাসার ছাদ থেকে কে বা কারা কলেজ ছাত্র রুবেলকে দড়ি দিয়ে হাত-পা বেঁধে ও মুখ গামছা দিয়ে পেচিয়ে মারধর করে নিচে ফেলে দেয়।

কয়েকজন পথচারী রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য রুবেলকে রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করেন। পরে রাজশাহী যাওয়ার পথের মধ্যে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

ছাত্রাবাসের পরিচালক আনিসুর রহমান জানান, মঙ্গলবার বিকেল থেকে রুবেলকে চিন্তিত থাকতে দেখা গেছে। সন্ধার পরে আমরা এক সাথে মেস খরচের হিসাবে বসেছিলাম। রাত সাড়ে ১০টার দিকে কক্ষ থেকে চিৎকার শুনে নিচে নেমে দেখি মুমূর্ষ অবস্থায় রুবেল পড়ে আছে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক চৌধুরী রুবেল হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে ওই ছাত্রাবাসের অভ্যন্তরীণ কোনো বিষয়ে বিরোধের জেরে রুবেলকে হত্যা করা হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জিঞ্জাসাবাদের জন্য রুবেলের রুমমেট হৃদয় ও রাইসুলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত রুবেলের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy