প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ২:১৯ পিএম (ভিজিট : ৯০)

X
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধলা রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। এটি উদ্ধার ও ক্ষতিগ্রস্থ রেললাইন সংস্কারের সাড়ে ৮ ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার সকাল ৬ টার দিকে লাইনচ্যুত ট্রেন উদ্ধারের পর ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন ঢাকা ময়মনসিংহ লাইনের ত্রিশালের ধলা রেলস্টেশনে লাইনচ্যুত হয়।
গফরগাঁও রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। পরে রিলিফ ট্রেন এসে বগি উদ্ধার করার পর রাত সোয়া ২ টার দিকে ট্রেন দেওয়ানগঞ্জের উদ্দেশ্য ছেড়ে যায়। পরে ক্ষতিগ্রস্থ রেললাইন সংস্কারের পর সকাল ৬ টায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।