নাটোরে শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখলমুক্ত করতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের গুরুদাসপুরে অবৈধভাবে দখলকৃত শিক্ষা প্রতিষ্ঠানের জমি ফিরে পেতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী।বুধবার দুপুরে উপজেলার বিলসা বহুমুখি

2024-10-02T17:08:29+00:00
2024-10-02T17:08:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাটোরে শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখলমুক্ত করতে মানববন্ধন
নাটোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৫:০৮ পিএম   (ভিজিট : ১৪৩)
X

নাটোরের গুরুদাসপুরে অবৈধভাবে দখলকৃত শিক্ষা প্রতিষ্ঠানের জমি ফিরে পেতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। 

বুধবার দুপুরে উপজেলার বিলসা বহুমুখি উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজের সামনে এই কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষার্থী আসিফ আহমেদ, তারেক রহমান, লিখন সরকার, স্থানীয় বাসিন্দা হায়দার আলীসহ অন্যান্যরা। 

এ সময় বক্তারা বলেন, নাটোর ০৪ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল কুদ্দুসের ভাতিজা শ্যামল আলী এলাকায় প্রভাব খাটিয়ে নানা অপকর্ম করে আসছেন। তারই ধারাবাহিকতায় বিলসা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজের পুরাতন ভবনের জমি অবৈধভাবে দখল করে গ্যারেজ ও ৬টি দোকান ঘর নির্মান করেছেন। 

সেগুলো বাণিজ্যিকভাবে ভাড়া দিয়ে সেখান থেকে বড় অংকের অর্থ আদায় করছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্ত্তি হওয়া সত্বেও প্রতিষ্ঠান বঞ্চিত হচ্ছে। ক্ষমতার দাপটে বছরের পর বছর অবৈধভাবে দখল করে রাখা সস্পর্তি ফিরিয়ে আনতে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তবে অভিযোগ অস্বীকার করে শ্যামল আলী জানান, তিনি শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখল করেননি। তার পৈত্রিক জমিতে তিনি গ্যারেজ ও দোকানঘর নির্মাণ করেছেন। একটা পক্ষ তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy