কাহালুতে বিএনপি’র কর্মী সমাবেশ সফলের লক্ষ্যে প্রস্ততি সভা

কাহালু (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

আগামী ৯ অক্টোবর বগুড়ার কাহালুতে জাতীয়তাবাদীদল বিএনপি’র কর্মী সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা গত বুধবার সকাল

2024-10-02T17:48:50+00:00
2024-10-02T17:48:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাহালুতে বিএনপি’র কর্মী সমাবেশ সফলের লক্ষ্যে প্রস্ততি সভা
কাহালু (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৫:৪৮ পিএম   (ভিজিট : ১০৫)
X

আগামী ৯ অক্টোবর বগুড়ার কাহালুতে জাতীয়তাবাদীদল বিএনপি’র কর্মী সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা গত বুধবার সকাল ১১ টায় উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মান্নান এর সভাপতিত্বে, প্রস্তুতি সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এলাকার সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। 

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সাবেক পৌর মেয়র ফরিদুর রহমান ফরিদ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপি’র সহ সভাপতি বীরকেদার ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মালঞ্চা ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূঁইয়া প্রভাষক শাহাবুদ্দিন। 

সভায় উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক আবুল কালাম আজাদ,সদস্য সচিব ফাহিম আহম্মেদ সুমন, উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব সহ উপজেলা-পৌর বিএনপিও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

                                     






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy