রাজবাড়ীতে যৌথ অভিযানে অস্ত্রসহ আটক ৬

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

যৌথ বাহিনীর অভিযানে রাজবাড়ি পাংশার কাসবামাঝাইল থেকে অস্ত্রসহ ৬ জন কে আটক করা হয়েছে। আটককৃতরা হলো: সিরাজ উদ্দিন

2024-10-02T17:56:54+00:00
2024-10-02T17:56:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে যৌথ অভিযানে অস্ত্রসহ আটক ৬
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৫:৫৬ পিএম   (ভিজিট : ১৬১)
X

যৌথ বাহিনীর অভিযানে রাজবাড়ি পাংশার কাসবামাঝাইল থেকে অস্ত্রসহ ৬ জন কে আটক করা হয়েছে। আটককৃতরা হলো:  সিরাজ উদ্দিন মন্ডল (৬০), উজ্জ্বল আলী মন্ডল (৩৬), ইয়ারুল ইসলাম (৫৩), শামীম শেখ (২৫), নজরুল (৩৫), তোহিদুল (২৬)।  

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে পাংশা মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পাংশার কসবামাঝাইল ইউনিয়নের সুবর্ণখোলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি রাইফেল, ১টি লম্বা নলের পিস্তল, ৩টি রামদা ও ১টি কুড়াল উদ্ধার করা হয়েছে।

পাংশা মডেল থানার ওসি মো. সালাহউদ্দিন জানান, রাতে পাংশা মডেল থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি অপারেশনাল টিম গোপন সংবাদের ভিত্তিতে কসবামাঝাইল ইউনিয়নের সুবর্ণখোলা এলাকায় অভিযান পরিচালনা করে। 

এ সময় সংঘবদ্ধ ৬ জন সন্ত্রাসীকে সশস্ত্র অবস্থায় আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে চাঁদাবাজি লুটপাট হামলা ডাকাতিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। অভিযান শেষে আটককৃত আসামিদের অস্ত্রসহ পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে।  

এ বিষয়ে মামলা  অস্ত্র ও ডাকাতি প্রস্তুতি আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে । আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে । 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy