বগুড়ায় দুই শীর্ষ সন্ত্রাসী হত্যাকান্ডে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার শীর্ষ সন্ত্রাসী সাগর তালুকদার ওরফে টোকাই সাগর ও তার সহযোগী স্বপন হোসেন হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার

2024-10-02T17:58:45+00:00
2024-10-02T17:58:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বগুড়ায় দুই শীর্ষ সন্ত্রাসী হত্যাকান্ডে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৫:৫৮ পিএম   (ভিজিট : ১৮২)
X

বগুড়ার শীর্ষ সন্ত্রাসী সাগর তালুকদার ওরফে টোকাই সাগর ও তার সহযোগী স্বপন হোসেন হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার রাতে গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানাধীন বাজার বস্তি এলাকায় এবং কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, শাজাহানপুর উপজেলার সাবরুল বাগিনাপাড়া এলাকার আব্দুল হামিদ কারিমুল্লাহর ছেলে মোঃ জলিল এবং একই এলাকার ঠাণ্ডুর ছেলে মোহাম্মদ সাগর। এদের মধ্যে আসামী সাগর উক্ত হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার। 

গত  ২২ সেপ্টেম্বর  সন্ধ্যায় শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল ছোটমন্ডলপাড়ায় পোল্ট্রি ফার্মের সামনে রাস্তার পাশ থেকে শাবরুল এলাকার শীর্ষ সন্ত্রাসী স্বেচ্ছাসেবকলীগ নেতা সাগর বাহিনীর প্রধান সাগর তালুকদার ও তার সহযোগী স্বপন হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় অপর এক সহযোগীর কাটা হাতও উদ্ধার করা হয়।

নিহত সাগর তালুকদার শাবরুল হাটখোলাপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে এবং নিহত স্বপন হোসেন একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

এ ঘটনায় নিহত সাগরের বোন গত ২৬ সেপ্টেম্বর আশেকপুর ইউপি চেয়ারম্যান স্বেচ্ছাসেবকলীগ নেতা হযরত আলীকে প্রধান আসামী করে ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। 

অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ ও শাজাহানপুর থানা পুলিশের যৌথ অভিযানে গাজীপুরে অভিযান পরিচালনা করে জলিল ও সাগরকে গ্রেপ্তার করা হয়। তারা দু'জনেই এজাহারনামীয় আসামি।

এ মামলায় বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy