রামগড়ে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে ঘাস কাটার সময় বজ্রপাতে নুরুল আফছার (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।বুধবার (২ অক্টোবর)

2024-10-02T19:49:50+00:00
2024-10-02T19:49:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রামগড়ে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৭:৪৯ পিএম   (ভিজিট : ২৬২)
X

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে ঘাস কাটার সময় বজ্রপাতে নুরুল আফছার (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২ অক্টোবর) এ ঘটনা ঘটে।

নিহত নুরুল আফছার রামগড় পৌরসভার ফেনীরকুল (কাঠালবাড়ী) গ্রামের বাসিন্দা আবদুল কুদ্দুছের ছেলে। তাঁর পরিবারে দুই ছেলে ও এক মেয়ে।

জানা যায়, দুপুরে বৃষ্টির সময় বাড়ির পাশের ধানের জমিতে গরুর ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে অজ্ঞান হয়ে পড়েন নুরুল আফসার। পরে এক প্রতিবেশী খবর দিলে তাকে উদ্ধার করে হাসপাতলে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মঈন উদ্দিন বজ্রপাতে যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy