নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে মোটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের নাম ফসিয়ার মোল্যা (৭২)। বুধবার (২ অক্টোবর) সদর উপজেলার

2024-10-02T20:06:27+00:00
2024-10-02T20:06:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৮:০৬ পিএম   (ভিজিট : ১৮১)
X

নড়াইলে মোটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের নাম ফসিয়ার মোল্যা (৭২)। বুধবার (২ অক্টোবর) সদর উপজেলার রতডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রতডাঙ্গা গ্রামের ফসিয়ার মোল্যা বুধবার সকালে ফজরের নামায আদায়ের পর রাস্তায় হাটতে বের হয়। এসময় পিছন থেকে একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। 

স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা নেয়ার পরামর্শ দেন। এরপরে গুরুতর আহত ওই ব্যক্তিকে খুলনা নেয়ার পথে নিস্তেজ হয়ে যান। 

পরে খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy