স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে বন্ধুকে গলাকেটে হত্যা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক সন্দেহে পোশাক শ্রমিক বন্ধু আবু সাঈদকে (২৩) হত্যার অভিযোগ উঠেছে সেলুন কর্মচারী

2024-10-03T12:39:05+00:00
2024-10-03T13:02:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে বন্ধুকে গলাকেটে হত্যা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ১২:৩৯ পিএম  আপডেট: ০৩.১০.২০২৪ ১:০২ পিএম  (ভিজিট : ১৭৭)
X

গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক সন্দেহে পোশাক শ্রমিক বন্ধু আবু সাঈদকে (২৩) হত্যার অভিযোগ উঠেছে সেলুন কর্মচারী খলিলের বিরুদ্ধে। 

গতকাল বুধবার (২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টায় শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের (মধ্যপাড়া) স্থানীয় মেঘনা গ্রুপের এক্সিকিউটিভ গ্রিন টেক্সটাইল সংলগ্ন সেলুনের ভেতর থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত আবু সাঈদ নেত্রকোনার দুর্গাপুর উপজেলার আলমপুর (ফুলপুর) গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি মাওনা ইউনিয়নের মধ্যপাড়া এলাকার আলামিন সরকার বাবুলের বাসায় ভাড়া থেকে স্থানীয় এক্সিকিউটিভ গ্রিন টেক্সটাইলে চাকরি করতেন।

অভিযুক্ত সেলুন কর্মচারী খলিলের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে তিনি পলাতক। শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন।

শ্রীপুর থানার এসআই রিগান মোল্লা জানান, ভুক্তভোগী আবু সাঈদ ও সেলুন কর্মচারী খলিলের সঙ্গে আগে থেকে বন্ধুত্ব ছিল। বন্ধুত্ব থাকায় সাঈদ প্রায়ই খলিলের বাসায় আসা যাওয়াসহ খাওয়া-দাওয়া করতো। এক পর্যায়ে বন্ধুর স্ত্রীর সঙ্গে সাঈদের প্রেমের সম্পর্ক হয়। 

বিষয়টি বুঝতে পেরে বন্ধুকে বুধবার রাতে স্থানীয় রায়হানের মালিকানাধীন দোতলা সেলুনে ডেকে নিয়ে সেখানে গলা কেটে হত্যা করে। ঘটনার পর থেকে খলিল পলাতক রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy