ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির মহাসচিব গ্রেফতার

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে রেদোয়ান হোসেন সাগর হত্যা মামলায় মহানগর আওয়ামীলীগের সদস্য মাহাবুবুর রহমানকে (৫৮) গ্রেফতার

2024-10-03T15:42:18+00:00
2024-10-03T15:42:18+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির মহাসচিব গ্রেফতার
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৩:৪২ পিএম   (ভিজিট : ১৮২)
X

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে রেদোয়ান হোসেন সাগর হত্যা মামলায় মহানগর আওয়ামীলীগের সদস্য মাহাবুবুর রহমানকে (৫৮) গ্রেফতার করেছে র‍্যাব-১৪।

গ্রেফতার মাহাবুবুর রহমান জেলা মটর মালিক সমিতির মহাসচিব ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ন-সম্পাদক।

বৃহস্পতিবার বেলা আড়াইটায় ময়মনসিংহ র‍্যাব-১৪'র কোম্পানী কমান্ডার ও অরিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার দিবাগত মধ্যরাতে নগরীর সানকিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাব জানায়, গত ৪ আগস্ট সারাদেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্বতা পোষণ করে সাধারণ শিক্ষার্থীদের সাথে ময়মনসিংহ জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আন্দোলনে অংশগ্রহণ করে। ওই ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর অতর্কিতে হামলা চালান ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সদস্য মাহবুবুর রহমান।

গত ১৯ জুলাই সন্ধ্যায় ময়মনসিংহ নগরের মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রেদোয়ান হোসেন সাগর (২৪)। তিনি ময়মনসিংহ নগরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামানের ছেলে ও ফুলবাড়িয়া কলেজের সম্মান (অনার্স) চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ওই ঘটনায় গত ২৪ জুলাই কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজগর আলী বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে একটি মামলা করেন। 

ময়মনসিংহ কেতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রেদোয়ান হোসেন সাগর হত্যা মামলায় মাহাবুবুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy