হিজবুত তাহরিরের ‘মিডিয়া সমন্বয়ক’ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিমকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (৪ অক্টোবর) ভোরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের

2024-10-04T13:49:50+00:00
2024-10-04T13:49:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হিজবুত তাহরিরের ‘মিডিয়া সমন্বয়ক’ গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ১:৪৯ পিএম   (ভিজিট : ৩৫৬)
X

নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিমকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) ভোরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাকে গ্রেপ্তার করে।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া পল্লবী ও খিলগাঁও থানার আরও দুটি মামলার এজাহার নামীয় আসামি সে।

উল্লেখ্য, ইমতিয়াজ সেলিমের বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy