ছুটিতে বেড়াতে এসে হামলার শিকার সেনাবাহিনী সদস্য

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

নলডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে ছুটিতে বাড়িতে বেড়াতে এসে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন রাকিবুল ইসলাম (২৪) নামে এক সেনাবাহিনী

2024-10-04T15:30:08+00:00
2024-10-04T15:35:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছুটিতে বেড়াতে এসে হামলার শিকার সেনাবাহিনী সদস্য
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৩:৩০ পিএম  আপডেট: ০৪.১০.২০২৪ ৩:৩৫ পিএম  (ভিজিট : ২৪২)
X

নলডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে ছুটিতে বাড়িতে বেড়াতে এসে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন রাকিবুল ইসলাম (২৪) নামে এক সেনাবাহিনী সদস্য। 

গত মঙ্গলবার (১ অক্টোবর) সকালে উপজেলার বাঁশভাগ স্লুইচগেট বাজারে প্রতিপক্ষ আলম হোসেন এ হামলা করেন বলে জানা গেছে। এ হামলার ঘটনায় বুধবার (২ অক্টোবর) বিকেলে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দেয়া হয়।

আহত সেনাবাহিনী সদস্য রাকিবুল ইসলাম উপজেলার বাঁশভাগ গ্রামের হাসেম আলীর ছেলে। তিনি বগুড়া ক্যান্টমেন্টে সদস্য পদে কর্মরত আছেন। প্রতিপক্ষ আলম হোসেন উপজেলার একই গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।

নলডাঙ্গা থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর সকাল ১০ টার দিকে ছুটিতে বাড়িতে আসা সেনাবাহিনী সদস্য রাকিবুল ইসলাম বাড়ির পাশে বাঁশভাগ স্লুইচগেট বাজারে যায়। এ সময় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ আলম হোসেন তার ওপর চড়াও হয়ে কিলঘুষি মারে। এতে তার নাক দিয়ে রক্ত বের হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান, এ ঘটনায় আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে প্রতিপক্ষ আলম হোসেনের মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy