নড়াইলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠভাবে পালন উপলক্ষে নড়াইল সদর উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা প্রশাসনের

2024-10-04T16:19:44+00:00
2024-10-04T16:19:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৪:১৯ পিএম   (ভিজিট : ১১৯)
X

আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠভাবে পালন উপলক্ষে নড়াইল সদর উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাস।

সভায় নড়াইল সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন জামান,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাজেদুল ইসলাম,নড়াইল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট পংকজ বিহারী ঘোষ অন্ন,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বাবুলাল ভট্রাচার্য্য,সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান পলাশ,সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মিরাজুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খৃস্টান কল্যাণ ফন্ট্রের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অশোক কুন্ডুসহ পূজামন্ডপ কমিটির অনেকেই উপস্থিত ছিলেন।

এবার নড়াইল পৌরসভায় ১২টি ওয়ার্ডে মোট ৩৮টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ১৯৯টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। সব পূজা মন্ডপে শারদীয় দূর্গাপূজার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।#






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy