৬১ বিজিবির সেক্টর কমান্ডারের পূজা মন্ডপ পরিদর্শন

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাট জেলার সীমান্তবর্তী পাটগ্রাম ও হাতিবান্ধা উপজেলার তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনস্থ বিওপিসমূহের বিভিন্ন পূজা মন্ডপের নিরাপত্তা

2024-10-04T16:43:09+00:00
2024-10-04T16:43:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৬১ বিজিবির সেক্টর কমান্ডারের পূজা মন্ডপ পরিদর্শন
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৪:৪৩ পিএম   (ভিজিট : ২৪৮)
X

লালমনিরহাট জেলার সীমান্তবর্তী পাটগ্রাম ও হাতিবান্ধা উপজেলার তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনস্থ বিওপিসমূহের বিভিন্ন পূজা মন্ডপের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন কর্ণেল মামুনূর রশীদ, পিএসসি সেক্টর কমান্ডার রংপুর। 

এসময় বিজিবি সেক্টর কমান্ডার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনের সময় পূজা উৎযাপন কমিটির সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন। উক্ত সময়ে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের সাথে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। 

এছাড়াও বিজিবি সীমান্তের ০৮ কিঃ মিঃ এর মধ্যে পরিচালিত সকল পূজা মন্ডপে সার্বক্ষনিক মোবাইল ষ্ট্রাইকিং ফোর্স হিসেবে নিরাপত্তায় নিয়োজিত থাকবে বলে পূজা মন্ডপের সংশ্লিস্টদের আশ্বাস প্রদান করেন এবং নিবিঘ্নে তাদের পূজার সকল কার্যক্রম পরিচালনার জন্য বলেন।

এসময়ে আরও উপস্থিত ছিলেন তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম পিএসসি। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy