দুদক সংস্কার কমিশনের সদস্য লালপুরের সাবেক প্রতিমন্ত্রীর কন্যা

লালপুর (নাটোরে) প্রতিনিধি

সারাবাংলা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংস্কার কমিশনের সদস্য হয়েছেন নাটোরের লালপুরের মেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ফারজানা শারমিন পুতুল। তাঁকে

2024-10-04T17:37:23+00:00
2024-10-04T18:01:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুদক সংস্কার কমিশনের সদস্য লালপুরের সাবেক প্রতিমন্ত্রীর কন্যা
লালপুর (নাটোরে) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৫:৩৭ পিএম  আপডেট: ০৪.১০.২০২৪ ৬:০১ পিএম  (ভিজিট : ৪৫৩)
X

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংস্কার কমিশনের সদস্য হয়েছেন নাটোরের লালপুরের মেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ফারজানা শারমিন পুতুল। তাঁকে এই পদে নিযুক্ত করার বিষয়ে গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন দেওয়া হয়।

দুদক সংস্কার কমিশনের সদস্য হওয়ার বিষয়ে শুক্রবার সকালে নিশ্চিত করেন আইনজীবী ফারজানা শারমিন পুতুল। লালপুর উপজেলার গৌরীপুর গ্রামে ১৯৮৪ সালের ২ নভেম্বর জন্মগ্রহণ করেন। 

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের মরহুম সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ফজলুর রহমান পটলের কন্যা। ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেছেন পুতুল। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করেন। পরে লন্ডনের বিপিপি ইউনিভার্সিটি ল স্কুল থেকে উচ্চতর ডিগ্রি নেন। তিনি ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকার মহাখালীর ক্যাপিটাল ল কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হন।  

বিএনপি নেতা প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের ‘মওদুদ আহমদ অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এ যুক্ত ছিলেন পুতুল। বর্তমানে ঢাকা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত। এ ছাড়া তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক কমিটির সদস্য, বিএনআরসি এডিটোরিয়াল বোর্ডের সদস্য। ২০২৩ সালের ৮ অক্টোবর তাঁকে বিএনপি মিডিয়া সেলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy