টঙ্গীতে ছাত্রদের উপর গুলিবর্ষণের মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের উপর গুলি বর্ষনের মামলায় গ্রেফতার হয়েছেন টঙ্গীর ৪৩ নং ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত

2024-10-04T19:15:02+00:00
2024-10-04T19:15:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে ছাত্রদের উপর গুলিবর্ষণের মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৭:১৫ পিএম   (ভিজিট : ৩৪৩)
X

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের উপর গুলি বর্ষনের মামলায় গ্রেফতার হয়েছেন টঙ্গীর ৪৩ নং ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ টিটু (৩৫)। 

টঙ্গী পূর্ব থানাধীন পাগার এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে তিনি। শুক্রবার (৪ অক্টোবর) টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মামুনুর রশীদ এই তথ্য জানান।

মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, গত ২০ জুলাই বেলা সাড়ে ১২টায় কলেজ গেইট এলাকায় কোটা বিরোধী আন্দলনে আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সশস্ত্র হামলা ও গুলিবর্ষণ করে। এতে বেশ কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে আন্দোলনরত ছাত্র নয়ন হোসেন (২০) পায়ে গুলিবিদ্ধ হয়। 

এই ঘটনায় আহত নয়নের বাবা জাকির হোসেন ৭৯ জনকে শনাক্ত ও ৯০/১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে গত ১৮ আগষ্ট টঙ্গী পূর্ব থানায় একটি মামলা করেন। এই মামলায় সন্দেহজনক আাসামি হিসেবে শুক্রবার ভোররাতে টিটুকে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy