টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

2024-10-04T21:11:57+00:00
2024-10-04T21:11:57+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৯:১১ পিএম   (ভিজিট : ২০০)
X

গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেলে টঙ্গীর এরশাদনগর ছোট বাজার বিএনপির দলীয় কার্যলয়ের সামনে এ অনুষ্ঠান আয়োজন করেন ৪৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামের সভাপতিত্বে ৪৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকারের ছেলে বিপ্লব সরকার। বিএনপি নেতা জনি আহমেদ, সাবেক মহানগর যুবদল নেতা আলাউদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক আহবায়ক সদস্য মজিবুর রহমান, সোহেল চৌধুরী, বিএনপি নেতা শাহজাহান, মনসুর মিয়া, অনুষ্ঠান শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy