ঘাটাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) রাতে

2024-10-05T14:09:22+00:00
2024-10-05T14:09:22+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঘাটাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ২:০৯ পিএম   (ভিজিট : ৯৯)
X

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) রাতে পৌর এলাকার কলেজ মোর থেকে তাকে গ্রেফতার করা হয়। 

টাঙ্গাইল সদর থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবীর আহমেদ বলেন, টাঙ্গাইল শহরের বটতলায় এলাকায় গুলি করার ঘটনাকে কেন্দ্র করে লাল মিয়ার করা মামলায় আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বেলা ১১টায় শহরের বটতলায় এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি করে। এ সময় কালিহাতীর চিনামুরা গ্রামের লাল মিয়া গুলিবিদ্ধ হন। পরে লাল মিয়া বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ ২৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ১৫০ জন থেকে ২শ জনকে আসামি করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy