কালীগঞ্জে খাদ্য গুদামের ২৫০ টন চাল আত্মসাৎ, লাপাত্তা ওসিএলএসডি

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী সরকারি খাদ্য গুদাম থেকে ২৫০ টন চাল আত্মসাতের ঘটনা ঘটেছে।এ ঘটনার পর অভিযান চালিয়ে

2024-10-05T14:11:53+00:00
2024-10-05T14:11:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালীগঞ্জে খাদ্য গুদামের ২৫০ টন চাল আত্মসাৎ, লাপাত্তা ওসিএলএসডি
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ২:১১ পিএম   (ভিজিট : ১৩৬)
X

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী সরকারি খাদ্য গুদাম থেকে ২৫০ টন চাল আত্মসাতের ঘটনা ঘটেছে। 

এ ঘটনার পর অভিযান চালিয়ে খাদ্য গুদামের ৩০ টন চাল উদ্ধার করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম। এসময় সাথে ছিলেন খাদ্য বিভাগের কর্মকর্তারা।

গত ৪ অক্টোবর দুপুরে উপজেলার শুকানদিঘী এলাকার চাতাল মালিক একরামুল হকের গোডাউন থেকে ৩০ টন ওজনের ৬০০ বস্তা চাল উদ্ধার করা হয়।

জানা গেছে, উপজেলার ভোটমারী খাদ্যগুদাম কর্মকর্তা খাদ্য পরিদর্শক (ওসি এলএসডি) ফেরদৌস আলম গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে ২৫টি যন্ত্রদানব ট্রাক্টর যোগে খাদ্য গুদাম থেকে চাল সরিয়ে ফেলেন। এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক গুদামে অভিযান চালান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম। এ সময় চালের হিসাবে গরমিল ও গুদাম কর্মকর্তা লাপাত্তা থাকায় গুদাম সিলগালা করা হয়েছে।

ঘটনা তদন্তে শুক্রবার সকালে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক ও জেলা খাদ্য নিয়ন্ত্রককে (ভারপ্রাপ্ত ) কে সদস্যসচিব করে গঠিত তদন্ত কমিটিকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়। 

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এ ঘটনায় কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম বলেন, ‘ট্রাক্টরে করে রাতের আঁধারে খাদ্য গুদাম থেকে চাল সরানো হচ্ছে, এমন গোপন সংবাদ ভিত্তিতে রাতেই গুদাম পরিদর্শনে যাই। সেখানে গুদাম কর্মকর্তাকে পাওয়া যায়নি। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে গুদাম সিলগালা করা হয়েছে। পরে অভিযান চালিয়ে ৬০০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। গুদাম কর্মকর্তার সন্ধান পেতে অভিযান চালাচ্ছে পুলিশ। অবশিষ্ট চাল উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, গুদামের ২৫০ টন চাল আত্মসাৎ করে নিখোঁজ রয়েছেন গুদাম কর্মকর্তা ফেরদৌস আলম। অভিযান চালিয়ে ৬০০ বস্তা অর্থাৎ ৩০ টন চাল উদ্ধার করা হয়েছে । বাকি চাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনা তদন্তে ৪ সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy