বিয়ের প্রলোভনে প্রেমিকার গয়না নিয়ে পালাল প্রেমিক, অতঃপর...

বাউফল প্রতিনিধি

সারাবাংলা

বাউফলে বিয়ের দাবিতে প্রেমিক সাইফুল মোল্লা (২৫) নামের এক যুবকের বাড়িতে অনশন করছে এক কিশোরী।শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত

2024-10-05T15:56:12+00:00
2024-10-05T15:56:12+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বিয়ের প্রলোভনে প্রেমিকার গয়না নিয়ে পালাল প্রেমিক, অতঃপর...
বাউফল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৩:৫৬ পিএম   (ভিজিট : ২২৬)
X

বাউফলে বিয়ের দাবিতে প্রেমিক সাইফুল মোল্লা (২৫) নামের এক যুবকের বাড়িতে অনশন করছে এক কিশোরী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ওই কিশোরী সাইফুলের বাড়িতে অনশন শুরু করে।

এদিকে, কিশোরী সেই প্রেমিকার গয়না নিয়ে পালিয়ে গেছে অভিযুক্ত প্রেমিক সাইফুল। উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের তারের পোল সংলগ্ন মোল্লা বাড়ির আহম্মেদ মোল্লার ছেলে অভিযুক্ত সাইফুল মোল্লা।

ভুক্তভোগী কিশোরী জানায়, সাইফুল মোল্লার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টা জানাজানি হলে তার মামা তাকে মারধর করেন। পরে প্রেমিক তাকে কিছু টাকা ম্যানেজ করতে বলেন এবং পালিয়ে বিয়ে করার আশ্বাস দেন। কিছুদিন আগে মায়ের শেষ সম্বল গহনা প্রেমিক সাইফুলের হাতে তুলে দেই। শুক্রবার দুপুরে আমরা পালিয়ে যাওয়ার উদ্দ্যেশ্যে দুটি মোটরসাইকেল করে এলাকা ত্যাগের চেষ্টা করি। পথে মামার হাতে ধরা পড়ে সাইফুল। এর মধ্যে বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হয়ে যায়। পরে লোকলজ্জার ভয়ে আমার নানা আমাকে ঘরে ‍নিয়ে যেতে অস্বীকৃতি জানায়।

কিশোরী আরও জানায়, সন্ধ্যা ৭টার মধ্যে বিষয়টা সমাধানের কথা ছিল। কিন্তু দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত আমি চৌকিদারের বাড়িতে থাকলেও কোনো সমাধান হয়নি। রাত বেশি হওয়ার পরে চৌকিদার আর আমাকে ঘরে রাখতে চায় না। আমার নানা আমাকে ঘরে তুলবে না, তাই আমি প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছি। ঘরের মধ্যে সাইফুলের পরিবারের কেউ নেই। তাকে খুঁজে না পেলে আমার যাওয়ার কোনো জায়গা নেই।

স্থানীয় ইউপি সদস্য জালাল মোল্লা বলেন, সাইফুল ইসলাম আমার ভাতিজা হলেও তার পরিবারের সঙ্গে আমার দীর্ঘদিন কোনো সম্পর্ক নেই। মেয়ে যেহেতু প্রাপ্তবয়স্ক হয়নি এখনো তাই প্রশাসনকে না জানিয়ে বিয়ে দেওয়াও অসম্ভব। আমরা চেয়েছিলাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে বসে প্রাথমিক সমাধান করতে। প্রাপ্তবয়স্ক হলে বিয়ের ব্যবস্থা যেন নিশ্চিত হয় তেমন একটা সিদ্ধান্ত নিতাম। কিন্তু বসার জন্য ছেলেসহ তার পরিবারের কাউকেই খুঁজে পাচ্ছি না।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy