রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ৪ আসামি গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি

সারাবাংলা

রাঙামাটিতে সহিংসতার ঘটনায় মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার

2024-10-05T17:54:41+00:00
2024-10-05T17:54:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ৪ আসামি গ্রেফতার
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৫:৫৪ পিএম   (ভিজিট : ১৮১)
X

রাঙামাটিতে সহিংসতার ঘটনায় মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার চারজন হলেন- হত্যার মামলার আসামি মো. রুবেল (২৩), আরবার (১৭) এবং অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলার আসামি রাকিব (২৭) ও আরিফুল (১৭)। গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির মাধ্যমে পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার ভোর ৪টার দিকে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা থেকে অনিক কুমার চাকমা হত্যা মামলার আসামি মো. রুবেলকে গ্রেপ্তার করে। এদিন বিকেলে আরেক আসামি আরবারকে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ওই দিন বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ডের দোয়েল চত্বর এলাকা থেকে রাকিবকে ও রিজার্ভ বাজার এলাকা থেকে আরিফুলকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে হত্যা মামলার  আসামি রুবেলের বাড়ি শহরের চম্পকনগর এলাকায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, শুক্রবার ভোরে মানিকছড়ি উপজেলা থেকে হত্যা মামলার আসামি রুবেলকে গ্রেপ্তার ও বাকি তিনজনকে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার ও দোয়েল চত্বর থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

ওসি আরও বলেন, সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে আরবার ও আরিফুল অপ্রাপ্ত বয়স হওয়ায় তাদের দুজনকে পুলিশের নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।

উল্লেখ্য, ২০ সেপ্টেম্বের এসব ঘটনার  প্রতিবাদে সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের ব্যানারে রাঙামাটিতে বিক্ষোভ-মিছিলটি বনরূপায় পৌঁছালে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এতে মিছিলে অংশগ্রহণকারী অনিক কুমার চাকমা নামের এক শিক্ষাথীকে পিটিয়ে হত্যা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও বিভিন্ন ঘরবাড়ি দোকানপাটে, যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ, অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। 

এ ঘটনায় গত ২১ সেপ্টেম্বর অনিক কুমার চাকমার বাবা আদর সেন চাকমা বাদী হয়ে হত্যা মামলা করেন। এছাড়া অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দুই হাজারের অধিক অজ্ঞাত আসামি করে মামলা করে পুলিশ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy