দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের মতবিনিময়

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে নাটোর জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায়

2024-10-05T19:44:37+00:00
2024-10-05T19:44:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপারের মতবিনিময়
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৭:৪৪ পিএম   (ভিজিট : ২৬৮)
X

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে নাটোর জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় গুরুদাসপুর থানা চত্তরে ওই সভায় উপজেলা পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, গনমাধ্যমকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র নেতারা উপস্থিত ছিলেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সারওয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন। 

অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী ছাড়াও উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি ধীরেন্দ্র নাথ ঘোষ, সাধারণ সম্পাদক অসিম কুমার পাল, পৌর পুজা কমিটির সাধারণ সম্পাদক সুজিত কুমার, বৈষম্যবিরোধী ছাত্র নেতা খালিদ হাসান বক্তব্য রাখেন। সভা সঞ্চালনায় ছিলেন গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) মো. আবু রায়হান।

আসন্ন দুর্গাপূজা নিরাপত্তা ব্যবস্থার নিশ্চিত করতে জেলা পুলিশ-কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপস্থিত পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সকলকে অবহিত করেন। দূর্গোৎসবে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে বলে সকলকে আশ্বস্ত করেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy