বাগাতিপাড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

‘জন্ম-মৃত্যু নিবন্ধন,আনবে দেশে সুশাসন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে।

2024-10-06T15:21:07+00:00
2024-10-06T15:21:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাগাতিপাড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ অক্টোবর, ২০২৪, ৩:২১ পিএম   (ভিজিট : ১৪২)
X

‘জন্ম-মৃত্যু নিবন্ধন,আনবে দেশে সুশাসন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

রোববার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার ‘বড়াল সভা’ কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনামিকা নজরুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, উপজেলা শিক্ষা অফিসার ড. সাবরিনা আনাম, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আরিফুল ইসলাম তপু, জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী ও ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম লেলিন প্রমুখ।

আলোচনা সভায় সকল ইউপি সচিব, হিসাব সহকারী, তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তাসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy